করোনা পজেটিভ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা
দি নিউজ লায়নঃ বলিউডের পর এবার করোনার থাবা টলিউডে। করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। তবে তা কতটা সাংঘাতিক তা এখনও আন্দাজের বাইরে। নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এবার এই ইন্ডাস্ট্রি থেকে করোনায় আক্রান্ত হয়েছেন একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে তিনি সিঙ্গাপুরে আইসোলেশনে রয়েছেন। সোমবার রাতে ঋতুপর্ণা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আমি করোনায় আক্রান্ত। চিন্তার কিছুই নেই। আমি একদম ঠিক আছি। শরীরে তেমন কোনও কষ্ট নেই। আমি অ্যাসিম্পটমিক। আমি করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছি। ডাক্তারের পরামর্শে রয়েছি। এখন আমি সিঙ্গাপুরে আছি। এখানেই নিজেকে কোয়ারেন্টাইন করেছি। আমি সবাইকে অনুরোধ করব আমার শরীর নিয়ে চিন্তা করবেন। আমি এবং আমার পরিবার সুরক্ষিত আছি। সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সব সময় পাশে আছেন।"

Post a Comment